hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

হে আল্লাহর রাসূল! আমি আর আমার মাল সবই আপনার জন্য।

কোন একদিন রাসূল (সাঃ) বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সম্পদ আমার যত উপকার করেছে অন্য কারো সম্পদ তা করেনি। একথা শুনে আবু বকর কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আমি এবং আমার সম্পদ তো আপনার জন্যই। আর রাসূল (সাঃ) তাঁর নিজের মাল যেভাবে ব্যবহার করতেন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর মালও সেভাবে ব্যবহার করতেন। (সীরাহ ওয়া মানাকীবে আবু বকর, পৃঃ ১৮৯)