hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৮

আবু বকর সিদ্দীক জনগণকে তার বাইয়াত থেকে মুক্ত করে দেন

হিজরীর জমাদিউল উখরায় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু অসুস্থ হয়ে পড়েন। এমনকি তার অসুস্থতা কঠিন আকার ধারণ করে। প্রতি নিয়ত তার অসুস্থতা বৃদ্ধি পেতেই থাকে। তাই তিনি চাইলেন যে, জনগণকে তাঁর নিকট একত্রিত করতে। ফলে সবাই তাঁর নিকট উপস্থিত হলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আমি যে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি তা তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করছ। আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না।

সুতরাং আল্লাহ তায়ালা আমার বাইয়াত থেকে তোমাদের মুক্ত করে দিয়েছেন। আমার দায়বদ্ধতা থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত হয়ে গেছ। এমনকি তোমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাই তোমাদের পছন্দের ব্যক্তিকে তোমাদের জন্য আমীর হিসেবে নিযুক্ত করে নাও। কেননা, আমি আশা করি যে, আমার জীবদ্দশায় তোমার আমীর নিযুক্ত করলে তোমরা পরস্পর মতানৈক্যে জড়িয়ে পড়বে না। (তরিকুল ইসলামী-৯/২৫৮)