hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

মক্কায় প্রবেশে নবীর সাথী

উরওয়াহ্ ইবনে যুবাইর থেকে বর্ণনা করেছেন যে, পথিমধ্যে একদল মুসলিম উষ্ট্রারোহীর দলে যুবাইরের সঙ্গে নবী (সাঃ) এর দেখা হয়। এরা সিরিয়া থেকে ফিরে আসা ব্যবসায়ী দল ছিল। যুবাইর রাসূলুল্লাহ ও আবূ বকে সাদা রঙের কাপড় পরিধান করার জন্য দিলেন। এদিকে মাদীনার মুসলিমরা রাসূলুল্লাহ এর মক্কা থেকে বেরিয়ে আসার সংবাদ শুনতে পেল। তাই তাঁরা প্রতিদিন সকাল বেলা কঙ্করময় ভূমিতে গিয়ে তার জন্য অপেক্ষা করত এবং দুপুরের রোদের তাপে চলে যেতে বাধ্য হতো। অতঃপর এক দিন দীর্ঘক্ষণ দেরী করার পর তারা চলে গেল এবং নিজ নিজ ঘরে গিয়ে আশ্রয় নিল।

এক ইয়াহূদী কোন এক উঁচু দালান থেকে কী যেন নিরীক্ষণ করছিল। এমন সময় সে রাসূলুল্লাহ ও তার সাথীদেরকে সাদা পোশাক পরিহিত অবস্থায় মরীচিকা ভেদ করে স্পষ্ট আসতে দেখতে পেল। তখন ইয়াহূদীরা নিজেকে সামলাতে না পেরে উচ্চৈঃস্বরে বলতে থাকে, হে আরব জাতি! যে সৌভাগ্যের জন্য তোমরা অপেক্ষা করছিলে এ তো সেই সৌভাগ্য। এ কথা শুনে মুসলিমরা ব্যস্ত হয়ে সকলে অস্ত্র তুলে নিল এবং মাদীনার বাইরে কঙ্করময় স্থানটির অপর প্রান্তে রাসূলুল্লাহ এর সঙ্গে দেখা করল। রাসূলুল্লাহ ও তাদেরকে সাথে নিয়ে ডান দিকের পথ ধরে চলতে লাগলেন এবং বনী আমর ইবনে ‘আওফ সম্প্রদায়ে গিয়ে অবতরণ করলেন।

সেদিনটা ছিল রবিউল আউয়াল মাসের কোন এক সোমবার। তারপর আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু লোকদের জন্য দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ নীরব হয়ে বসে রইলেন। আনসারদের যারা রাসূলুল্লাহ (সাঃ) কে দেখেনি তারা এসে আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহুকে সালাম করতে লাগল। অবশেষে রাসূলুল্লাহ এর উপর যখন রোদের তাপ পড়ল এবং আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কিন্তু এগিয়ে এসে নিজ চাদর দিয়ে তাকে ছায়া করলেন তখন লোকেরা রাসূলুল্লাহ কে চিনতে পারল।