hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

পতাকাবাহী আবু বকর

রাসূল (সাঃ) কোরাইসী কূপের কাছে উপস্থিত হন এবং বনূ মোস্তালেক গোত্র যুদ্ধের জন্যে প্রস্তুত হয়। রাসূল (সাঃ) এবং সাহাবীরাও যুদ্ধের জন্যে সারিবদ্ধ হন। এ অভিযানের সমগ্র ইসলামী পতাকাবাহী ছিলেন হযরত আবু বকর সিদ্দীক। বিশেষভাবে আনসারদের পতাকা হযরত সা’দ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর হাতে দেয়া হয়। তারপর ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু-কে আমির বানালেন। তিনি মানুষের নিকট ঘোষণা করলেন যে, হে লোক সকল! তোমরা লা-ইলা-হা ইল্লাল্লাহর ঘোষণা দাও, তাহলে তোমাদের জান ও মাল নিরাপদ থাকবে। কিন্তু তারা এ স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাল এবং তারা তীর নিক্ষেপ করতে লাগল। এরপর রাসূল (সাঃ) নিজে মুসলমানদের নেতৃত্ব দিলেন এবং বিজয় লাভ করলেন। এই যুদ্ধে শত্রুদের দশ জন নিহত হলো এবং তাদের সবাই বন্দী হলো। মুসলমানদের মধ্যে কেবল একজনই শাহাদাত বরণ করেছিলেন। (বেদায়া ওয়ান্নেহায়া- ৪/১৫৭)