hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪০

রাসূল তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন আর তুমি বলছ তাকে বরখাস্ত করতে?

আনসারী সাহাবীগণ মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্ব উসামার পরিবর্তে তার চেয়ে অধিক বয়সী কাউকে দেয়ার দাবি জানিয়ে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ইবনে খাত্তাবের নিকট দূত প্রেরণ করেন এ মর্মে যে, তিনি যেন আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে এ ব্যাপারে আলোচনা করেন। সুতরাং ওমর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর কাছে উক্ত দাবি উত্থাপন করলেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বসা থেকে দাঁড়িয়ে গেলেন।

এমনকি ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর দাড়ি ধরে বললেন, উমর! তোমার এত বড় স্পর্ধা? রাসূল তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, আর তুমি আমাকে বলছ তাকে বরখাস্ত করতে? অতঃপর হযরত ওমর আনসারদের নিকটে গেলে তারা বলল, উমর! তুমি কী করেছ? তখন ওমর বললেন, তোমরা উসামার নেতৃত্ব মেনে নাও। আর শোনোা! তোমাদের কারণে রাসূল (সাঃ) এর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমার প্রতি রাগ করেছেন। (তারিখুত তাবারী- ৪৬১৪)