hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

আমি যা চাই সেটাই

একদিন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বাবা তাকে বললেন, হে আমার সন্তান! আমি তোমাকে দেখতে পাচ্ছি যে, তুমি দুর্বল দাসদেরকে মুক্ত কর। তুমি যদি এমন ব্যক্তিদেরকে মুক্ত করতে যারা তোমার পেছনে দাঁড়াতে পারত। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আমার পিতা! আমি যেটা চাই সেটাই করি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর শানে এ আয়াত নাযিল হয়। অতএব, যে দান করে এবং খোদাভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে। (রিয়াযুন নাযরাহ, ১১২০)