১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৬
হে রাবীয়া। তোমার এবং আবু বকরের কী হলো
রাবীয়া আসলামী রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার এবং আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর মধ্যে কিছু কথা বার্তা হলো। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর এমন একটি কথা বললেন, যা আমি অপছন্দ করলাম। এরপর তিনি লজ্জিত হয়ে আমাকে বললেন, হে রাবীয়া! তুমিও আমাকে অনুরূপ কথা বলে প্রতিশোধ নাও। আমি বললাম, আমি এটা করব না। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তুমি অবশ্যই তা বল, নতুবা আমি এ ব্যাপারে রাসূল (সাঃ) এর সাহায্য নেব।
তখন আমি বললাম, আমি সেটা করব না। এরপর আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী (সাঃ) এর নিকট চলে গেলেন। আমিও তার পিছন ধরে চললাম। তখন আসলাম গোত্রের কিছু লোক আগমন করল। তারা আমাকে বলল, আল্লাহ আবু বকরের উপর রহমত নাযিল করুন। কোন বিষয়ে তিনি তোমার ব্যাপারে রাসূলের সাহায্য নিতে গেলেন? আমি বললাম, তোমরা কি জান সে কে? তিনি হলেন আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু। তিনি হিজরতের সময় গর্তে দুজনের একজন ছিলেন। তিনি মুসলমানদের মুরব্বী। তোমরা খবরদার তার বিরুদ্ধে আমাকে সহযোগিতা করবে না। এরপর আমি রাসূল (সাঃ) এর নিকট এসে ঘটনা বর্ণনা করলাম।
তিনি আমার দিকে মাথা তুলে তাকালেন এবং বললেন, হে রাবিয়া। তোমার এবং আবু বকরের কী হয়েছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ রকম এ রকম আমরা কথা বলছিলাম। এক পর্যায়ে তিনি একটি কথা বলেন, যা আমি অপছন্দ করলাম। তারপর তিনি আমাকে প্রতিশোধ নিতে বললেন। কিন্তু আমি অস্বীকার করলাম। তখন রাসূল (সাঃ) বললেন, আচ্ছা ঠিক আছে। তুমি প্রতিশোধ নিও না, তবে তুমি এ কথা বল যে, হে আবু বকর! আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। পরে আমি তাই বললাম। হাসান বলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কান্না করতে করতে চলে গেলেন। (আহমদ- ১৬১৪১)