hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

জাহেলী যুগেও তিনি মদ পান করেননি

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু জাহেলী যুগেও সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, এমনকি তিনি ইসলাম গ্রহণের পূর্বেও মদকে হারাম করে নিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু নিজের ওপর মদকে হারাম করেছিলেন।

এমনকি তিনি জাহেলী যুগেও পান করেননি এবং ইসলামী যুগেও তিনি তা পান করেন নি। এটা এজন্য যে, তিনি একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে দেখলেন যে, সে ময়লার মধ্যে হাত দিয়ে তা মুখে দিচ্ছে। সে এর গন্ধ পায় তখন হাত সরিয়ে নেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, নিশ্চয়ই এ ব্যক্তি কি করছে তা জানে না। লোকটির এ অবস্থা দেখে তিনি নিজের উপর মদকে

হারাম করে দেন। এক ব্যক্তি আবু বকর সিদ্দীক-কে জিজ্ঞেস করল, আপনি কি জাহেলী যুগে মদ পান করেছেন? তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এটা করলেন? তিনি বললেন, আমি আমার ইজ্জত ও সম্মানকে হেফাজত করি। কেননা, যে ব্যক্তি মদ পান করে, সে তার ইজ্জত ও সম্মানকে নষ্ট করে। (তারীখুল খুলাফা লিস সুয়ূতী, পৃঃ ৪৯)।