hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪১

উসামা বাহিনীকে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বিশেষ অসিয়ত

তোমরা খিয়ানত করো না, গণীমতের মাল আত্মসাৎ করো না, গাদ্দারী করবে না, অঙ্গ-প্রত্যঙ্গ বিকৃতি করো না, ফলদায়ক বৃক্ষ কর্তন করো না, বকরী, গরু, উট খাদ্যের উদ্দেশ্য ব্যতীত সেগুলো অন্যায়ভাবে জবেহ করো না।

উপাসনারত ব্যক্তিদেরকে কোনরূপ উত্তোক্ত করো না। আর তোমরা অচিরেই এমন জাতির নিকট আগমন করবে যারা পাত্রে করে তোমাদের বিভিন্নি ধরনের খাদ্য পরিবেশন করবে। সুতরাং তোমরা সে খাদ্য ভক্ষণের সময় বিসমিল্লাহ বলবে। আর তোমরা এমন জাতির সাথে মুকাবেলা করবে যাদের মাথার মধ্যভাগ মুণ্ডন কর আর বাকি অংশ ছেড়ে দেওয়া। সুতরাং তোমরা এদেরকে তরবারির আঘাতে পরাজিত করবে। আল্লাহর নাম নিয়ে এদেরকে কঠিনভাবে প্রতিহত করবে। (তারিখুত তাবারী- ৪৬১৪)