hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০২

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বিশ্বস্ততা

আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, একদিন এক রাখাল তার ছাগল দলের কাছে হাজির থাকাকালে হঠাৎ এক হিংস্র বাঘ এসে থাবা মেরে দল থেকে একটি ছাগল নিয়ে যেতে লাগল। রাখাল হিংস্র বাঘের কবল থেকে বকরীটাকে বাঁচালো।

নেকড়েটি তখন রাখালের দিকে তাকিয়ে বলল, আজ তো আমার থেকে ছিনিয়ে নিলে। কিন্তু হিংস্র পশুর আক্রমণের দিন এ ছাগলের রক্ষাকারী কে থাকবে, যেদিন আমি ব্যতীত এ ছাগলের কোন রাখাল থাকবে না?

অনুরূপভাবে একদিন এক লোক একটি গাভীর পিঠে চড়ে তাকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছিল। তখন গাভীটি তার দিকে তাকিয়ে তার সঙ্গে কথা বলল। গাভীটি বলল, আমাকে তো এ কাজের জন্য বানানো হয়নি। আমাকে বানানো হয়েছে কৃষি কাজের জন্য। লোকেরা বলে উঠল, সুবহানাল্লাহ! (নেকড়ে ও গাভী মানুষের মতো কথা বলতে পারে) নবী (সাঃ) বললেন, আমি, আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ও ওমর ইবনে খাত্তাব এ ঘটনা বিশ্বাস করি। (বুখারী মুসলিম)