hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

জাহেলী যুগে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বিবাহ

জাহেলী যুগে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবদুল উযযার মেয়ে কাতীবাহকে বিবাহ করেন। তাঁর গর্ভে আবদুল্লাহ এবং আসমা জন্মগ্রহণ করেন। তাঁর ইসলাম গ্রহণ সম্পর্কে মতভেদ রয়েছে। কাতীবাহ আসমার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেছিলেন, আসমা তা গ্রহণ করতে রাজি হননি। তখন আসমা নবী (সাঃ) কে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন।

নবী (সাঃ) বললেন, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করা। তবে এর দ্বারা এটা বুঝায় না যে, কাতীবা মুসলমান ছিলেন। (তবাকাতুল কুবরা লি ইবনে সা'দ- ৩/১৬৯) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু জাহেলী যুগে বনী কেনান গোত্রের উম্মে রুমান বিনতে আমীরকেও বিবাহ করেন।তিনি খুব তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করেন এবং মদীনায় হিজরত করেন। তাঁর গর্ভে আয়েশা ও আবদুর রহমানের জন্ম।