hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

এই মুহরিমের দিকে লক্ষ্য কর

ইমাম আহমদ তার সনদে বর্ণনা করেন যে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আমরা রাসূল (সাঃ) এর সাথে হজ্জ করার জন্য বের হলাম। অতঃপর আরা নামক উপত্যকায় যখন পৌছলাম তখন রাসূল (সাঃ) সেখানে অবতরণ করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বসলেন এবং তার দিকে লক্ষ্য করার জন্য তিনি অপেক্ষা করছিলেন।

তখন তার সাথে কোন সাওয়ারী ছিল না। তাকে জিজ্ঞেস করলেন, তোমার সওয়ারী কোথায়? তিনি বললেন, গতকাল আমি তা হারিয়ে ফেলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তাঁর একটি সওয়ারী আপনি তা হারিয়ে ফেললেন? রাসূল (সাঃ) তখন মুচকি হাসছিলেন এবং বললেন, এই মুহরিমের দিকে তাকাও এবং সে কি করছে লক্ষ্য কর। (মুসনাদে আহমদ-২/৩৪৪)