hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫২

তোমার উপর রয়েছে একজন নবী, একজন সিদ্দীক ও দুই জন শহীদ

একদা নবী (সাঃ) উহুদ পাহাড়ে আরোহণ করছিলেন। সাথে ছিলেন আবু বকর, ওমর ও উসমান। তখন পাহাড় কাঁপতে শুরু করল। ফলে রাসূল (সাঃ) এই পাহাড়কে পা দিয়ে আঘাত করলেন এবং বললেন, শান্ত হও হে উহুদ! তোমার উপর রয়েছে একজন নবী, একজন সিদ্দীক ও ২জন শহীদ। (বুখারী-৩৬৮৬) এখানে সিদ্দীক হলেন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এবং দুজন শহীদ হলেন ওমর ও উসমান।