hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ইসলামী যুগে আবু বকরের বিবাহ

ইসলাম গ্রহণ করার পর আবু বকর আবদুল্লাহর মা আসমা বিনতে উমায়েসকে বিবাহ করেন, তিনি ছিলেন প্রথম যুগের মুহাজিরীনদের অন্তর্ভুক্ত। তিনি পূর্বে জাফর ইবনে আবু তালিবের স্ত্রী ছিলেন। যখন জাফর মারা গেলেন তখন আবু বকরের সাথে তার বিবাহ হয় এবং তার গর্ভে মুহাম্মদ ইবনে আবু বকরের জন্ম হয়।

এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু হাবীবা বিনতে খারীজাহকেও বিবাহ করেন। তার গর্ভে উম্মে কুলসুমের জন্ম হয়। তবে তার জন্ম হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর ইন্তেকালের পর। (সীরাত ওয়া মানাকিবে আবু বকর সিদ্দীক, পৃঃ ৩০)