১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৯
নবী ও ইয়াহুদীদের বিশ্বাসঘাতকতা
রাসূল (সাঃ) তার কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে ইহুদীদের কাছে গমন করেন। তাদের সাথে বনু কেলাবের নিহত দুই ব্যক্তির রক্তপণ আদায়ে সহায়তা সম্পর্কে আলোচনা করেন, যাদের হযরত আমর ইবনে উমাইয়া যামরী রাদিয়াল্লাহু তা'আলা আনহু ভুলক্রমে হত্যা করেছিলেন। ইহুদীদের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী উল্লিখিত হত্যার রক্তপণ আদায়ে মুসলমানদের সহায়তা করতে, তারা বাধ্য ছিল। রাসূল তাদের এ কথা বলার পর তাঁরা বলল, হে আবুল কাসেম! আমরা তাই করব। আপনি সঙ্গীদের নিয়ে এখানে অপেক্ষা করুন, আমরা ব্যবস্থা করছি।
একথার পর রাসূল (সাঃ) ইহুদীদের এক ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে অপেক্ষা করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু এবং অন্য কয়েকজন সাহাবী সে সময় রাসূল-এর সঙ্গে ছিলেন। এদিকে আল্লাহ তায়ালা তার রাসূল (সাঃ) এর কাছে হযরত জিবরাঈল আলাইহিস সালাম কে প্রেরণ করেন। তিনি দ্রুত সে জায়গা থেকে উঠে মদীনার পথে রওয়ানা হন। পরে সাহাবায়ে কেরামও তাকে অনুসরণ করেন। তাঁরা বললেন, ইয়া রাসূল ! আপনি এতো দ্রুত চলে এলেন, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। রাসূল কুচক্রী ইহুদীদের ষড়যন্ত্র সম্পর্কে সাহাবীদের অবহিত করেন। মদীনায় ফিরে আসার পর রাসূল (সাঃ) তৎক্ষণাৎ মোহাম্মদ ইবনে মাসলামাকে বনু নাযির গোত্রের কাছে প্রেরণ করেন এবং তাদের এ নোটিশ দেন, তোমরা অবিলম্বে মদীনা থেকে বেরিয়ে যাও। এখানে তোমরা আমাদের সাথে থাকতে পারবে না। কিন্তু মুনাফিকরা ইহুদীদের খবর পাঠাল, তোমরা নিজের জায়গায় অটল থাক, বাড়িঘর ছেড়ে যেয়ো না।
মুনাফিকদের প্রেরিত এ খবরে ইহুদীরা চাঙ্গা হয়ে ওঠে। তাদের আত্মবিশ্বাস ফিরে আসে। তারা সিদ্ধান্ত নিল, নির্বাসিত হওয়ার চেয়ে যুদ্ধ করবে। তাদের নেতা হুয়াই ইবনে আখতাব আশা করছিল, মুনাফিক নেতা তার কথা রাখবে। তাই সে রাসূল (সাঃ) এর কাছে খবর পাঠাল, আমরা নিজেদের বাড়িঘর ছেড়ে যাবো না। তাই রাসূল (সাঃ) হুয়াই ইবনে আখতাবের পয়গাম পাওয়ার কথা সাহাবায়ে কেরামকে বললে তারা সাথে সাথে আল্লাহু আকবার বলে যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে যান। রাসূল (সাঃ) তাদের খেজুর গাছগুলো কেটে পুড়ে ফেলার নির্দেশ দেন। এ প্রসংগে সূরা হাশর নাযিল হয়।