১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
জিহাদের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমরা একই পানির
বদরে অবতরণের পর রাসূল (সাঃ) তার ‘গারে ছুরের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে সঙ্গে নিয়ে সংবাদ সংগ্রহে বের হন। তখন তিনি দূর থেকে মক্কার সৈন্যদের তাবু পর্যবেক্ষণ করছিলেন। এ সময় আরবের এক বৃদ্ধের দেখা পান। তিনি সে বৃদ্ধকে কুরাইশ এবং রাসূল (সাঃ) তাঁর সাহাবীদের সম্পর্কে জিজ্ঞেস করেন। উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করার কারণ ছিল, তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাচ্ছিলেন না, কিন্তু বুড়ো বেঁকে বসেন। তিনি বললেন, আপনারা নিজেদের পরিচয় না দেয়া পর্যন্ত আমি কিছুই বলবো না।
নবী করিম (সাঃ) বললেন, আমরা আপনার কাছে যা জানতে চেয়েছি তা বলুন, এরপর আমরা আপনাকে নিজেদের পরিচয় দেব। বৃদ্ধ বললেন, আমি জেনেছি, মোহাম্মদ এবং তার সঙ্গীরা অমুক দিন বেরিয়েছে। সংবাদদাতা যদি আমাকে সত্য কথা জানিয়ে থাকে, তবে আজ তাদের অমুক জায়গায় থাকার কথা। একথা বলে বৃদ্ধ ঠিক সে জায়গার কথাই বললেন, যেখানে সে সময় মদীনার বাহিনী অবস্থান করছিল।
বৃদ্ধ আরো বললেন, কুরাইশ অমুক দিন বেরিয়েছে। সংবাদবাহক যদি আমাকে সত্য জানিয়ে থাকে, তবে কুরাইশদের আজ অমুক জায়গায় থাকার কথা। এ কথা বলে বৃদ্ধ ঠিক সে জায়গার কথা বললেন, যেখানে মক্কী বাহিনী অবস্থান করছিল। বৃদ্ধ কথা শেষ করে বলল, এবার আপনাদের পরিচয় দিন। নবী করিম (সাঃ) বললেন, আমরা একই পানি থেকে উদ্ভূত। একথা বলেই চলে গেলেন। বৃদ্ধ বিড়বিড় করতে লাগল, “কোন পানি থেকে? ইরাকের পানি থেকে?”এ ঘটনা থেকে নবী (সাঃ) এর সাথে আবু বকরের ঘনিষ্ঠতা জানা যায় এমনকি তিনি নবী (সাঃ) এর ব্যক্তিগত পাহাড়াদার ও ছিলেন। (সীরাতে ইবনে হিশাম, ২/২২৮)