hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর ইসলাম গ্রহণ

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু একদিন নবী (সাঃ) এর উদ্দেশ্যে বের হলেন। আর তিনি জাহেলী যুগে নবী (সাঃ) এর বন্ধু ছিলেন। নবী (সাঃ) এর সাথে সাক্ষাত হওয়ার পর তিনি তাকে বললেন, হে আবুল কাসেম! আপনি তো আপনার কাওমের মজলিসে উপস্থিত থাকেন না। তারা আপনার অনেক কুৎসা রটনা করছে। তখন রাসূল (সাঃ) বললেন, আমি আল্লাহর রাসূল। আমি তোমাকে আল্লাহর দিকে আহ্বান করছি। রাসূল যখন তাঁর কথা শেষ করলেন তখন সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ইসলাম গ্রহণ করলেন।

এরপর রাসূল (সাঃ) তাঁর কাছ থেকে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর ইসলাম গ্রহণের পর রাসূল অত্যন্ত খুশি হন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু উসমান ইবনে আফফান, তালহা ইবনে উবাইদুল্লাহ, যুবাইর ইবনে আওয়াম এবং সাদ ইবনে আবি ওয়াক্কাসের নিকট ইসলামের দাওয়াত পেশ করেন। ফলে তাঁরাও ইসলাম কবুল করে নেন। অতঃপর পরের দিন উসমান ইবনে মাজউন, আবু উবাইদা ইবনে যাররাহ, আবদুর রহমান ইবনে আওফ, আবু সালামা ইবনে আবুল আসাদ এবং আরকাম ইবনে উবাই প্রমুখদের নিকটও দাওয়াত পেশ করেন। ফলে তারাও ইসলাম গ্রহণ করেন। (বেদায়াহ ওয়ান্নেহায়াহ- ৩/২৯)