hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর জন্য সাহাবাগণ ক্ষমা প্রার্থনা করতেন

আয়িয ইবনে আমর হতে বর্ণিত আছে যে, আবু সুফয়ান রাদিয়াল্লাহু তা'আলা আনহু একদল লোকের সঙ্গে সালমান ফারসী রাদিয়াল্লাহু তা'আলা আনহু সুহায়ব রাদিয়াল্লাহু তা'আলা আনহু ও বিলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট আসলেন। তখন তারা বললেন, আল্লাহর তলোয়ারসমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে ঠিকসময়ে তার লক্ষ্যস্থলে এসে পড়েনি। রাবী বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তোমরা কি একজন বয়োবৃদ্ধ কুরাইশ নেতাকে এরূপ কথা বলছ? তারপর তিনি রসূলুল্লাহ -এর নিকট এসে তাকে ব্যাপারটি জানালেন।

তখন তিনি একাই বললেন : হে আবূ বকর! তুমি মনে হয় তাদের অসন্তুষ্ট করেছ। তুমি যদি তাদের অসন্তুষ্ট করে থাক তবে তুমি তোমার প্রতিপালককেই অসন্তুষ্ট করলে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাদের নিকট এসে বললেন, হে আমার ভাইয়েরা! আমি তোমাদের অসন্তুষ্ট করেছি, তাই।? তারা বললেন, না, হে আমার ভাই! আল্লাহ আপনাকে মাফ করুন। (মুসলিম, ৬৫৬৮)