hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

স্বপ্নের তাবীর সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী

আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু কুরাইশদের মধ্যে সবচেয়ে উত্তম বংশের লোক ছিলেন। তাছাড়া তিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অত্যধিক জ্ঞান রাখতেন। এমনকি তিনি রাসূল (সাঃ) এর সময়েও স্বপ্নের তাবির করতেন। মুহাম্মদ ইবনে সীরিন যিনি ছিলেন সর্বসম্মতিক্রমে স্বপ্নের ব্যাখ্যায় অগ্রগণ্য, তিনি বলেন, নবী (সাঃ) এর পরে এই উম্মতের সবচেয়ে অধিক স্বপ্নের ব্যাখ্যাকারী হলেন আবু বকর। (ইবনে সায়াদ)