hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

তাকওয়া বজায় রাখার জন্য বমি করলেন

আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর একটা গোলাম ছিল, যে তাকে কিছু কর প্রদান করত। আর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার কর হতে খাবার গ্রহণ করতেন। একদা এ গোলাম কিছু জিনিস নিয়ে এল এবং আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে কিছু আহার করলেন। তখন গোলামটি তাঁকে বলল, আপনি কি জানেন, এটা কি (যা আপনি খেলেন)? আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, সেটা কী ছিল? সে গোলাম বলল, জাহেলী যুগে আমি এক লোকের ভবিষ্যৎ গণনা করেছিলাম। মূলত আমি ভাগ্য গুণতে জানতাম না।

বরং তাকে আমি প্রতারিত করেছিলাম মাত্র। আজ সে লোকটি আমার সঙ্গে দেখা করে আমাকে ঐ কাজের মূল্য প্রদান করল। এটাই সে বস্তু যা থেকে আপনি খেলেন। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহুে নিজের হাতখানা মুখে প্রবেশ করিয়ে বমি করে পেটের সবকিছু বের করে দিলেন। (বুখারী, মুসলিম)