১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৯
হে আবু বকরের পরিবার। এটাই তোমাদের প্রথম বরকত নয়
আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ এর সঙ্গে কোন এক (জিহাদের) সফরে গিয়েছিলাম। আমরা বাইদা অথবা যাতুল জাইশ নামক জায়গায় পৌছলে আমার গলার হারটি ছিড়ে পড়ে গেল। হারটি তালাশ করার জন্য রাসূলুল্লাহ এই সেখানে অবস্থান করলেন। সাথের লোকদেরও তার সঙ্গে অবস্থান করতে হলো। অথচ জায়গাটি এমন ছিল যে, সেখানে পানি ছিল না এবং লোকদের কারো সাথে পানি ছিল না। তাই লোকেরা আমার পিতা আবু বকরের কাছে এসে বলল, আপনি দেখছেন না, 'আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা কি কাজটা করল? রাসূলুল্লাহ ও সমস্ত লোকজনকে এমন এক মরুময় জায়গায় অবস্থান করতে বাধ্য করল, যেখানে পানির কোন সন্ধান নেই এবং লোকদের সাথেও পানি নেই।
এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমার কাছে এলেন। রাসূলুল্লাহ (সাঃ) তখন আমার রানের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তুমি রাসূলুল্লাহ : ও সমস্ত লোকজনকে এমন একটি জায়গায় থামতে বাধ্য করলে যেখানে কোন পানি নেই, আর তাদের কারো সাথেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, অতঃপর তিনি আমাকে তিরস্কার করতে লাগলেন এবং আল্লাহর ইচ্ছায় অনেক বকা দিলেন। এমন কি রাগের মাথায় আমার কোমরে হাত দিয়ে খোঁচা দিতে থাকলেন। আমার রানের উপর রাসূলুল্লাহ এতে শায়িত ছিলেন বলে আমি নড়াচড়াও করতে পারছিলাম না। রাসূলুল্লাহ এই তখনো নিদ্রিত। এমতাবস্থায় সকাল হয়ে গেল। (ফজরের নামাযের সময়) অথচ পানির কোন সন্ধান নেই। তখন মহান আল্লাহ তায়াম্মুমের আয়াত নাযিল করলেন।
“তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর।” (সূরা নিসা: আয়াত- ৪৩) তারপরই সবাই তায়াম্মুম করল তখন উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আবু বকরের পরিবার! এটা আপনাদের প্রথম বারাকাত নয়। (এর আগেও আপনাদের দ্বারা আমরা আরো বারাকাত লাভ করেছি।) ‘আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, অতঃপর আমি যে উটের উপর আরোহণ করতাম তাকে আমরা উঠালাম আর তার নিচেই হারটি পেয়ে গেলাম। (বুখারী, ৩৬৭২)