hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২২

মুসলিম জাহানের খলিফা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু মদীনায় প্রত্যাবর্তন করেন

হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যখন নবী (সাঃ) এর মৃত্যুর সংবাদ শুনতে পেলেন, তখন তিনি মদীনার বাইরে সুনহ নামক স্থানে নিজ বাড়িতে ছিলেন। মৃত্যুর সংবাদ শ্রবণ করা মাত্রই তিনি মদীনায় আগমন করে মসজিদে নববীতে প্রবেশ করেন। তিনি কারো সাথে কোন কথা না বলে আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর নিকট গমন করলেন।

অতঃপর তিনি রাসূল (সাঃ) এর দিকে অগ্রসর হলেন। আর রাসূল (সাঃ) কে হিবারা কাপড় দ্বারা আবৃত করে রাখা হয়েছিল। তিনি রাসূল (সাঃ) এর চেহারা থেকে কাপড় সরালেন। এরপর তার দিকে কিছুটা ঝুঁকে চুমু খেয়ে কেঁদে বললেন, আপনার জন্য আমার পিতা-মাতা উৎসর্গ হোক। আল্লাহর কসম! আল্লাহ আপনাকে দু'বার মৃত্যু দিবেন না। আর যে মৃত্যু আপনার উপর অবধারিত ছিল, তা ঘটে গেছে। (বুখারী- ৪৪৫২)