১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২৫
বনু সায়েদা গোত্রের মিলনায়তনে সামাবেশ
নবী (সাঃ) এর ইন্তেকালের পর আনসারী সাহাবীগণ বনু সায়েদা গোত্রের মিলনায়তনে সমবেত হলো। অতঃপর আবু বকর, ওমর এবং আবু উবায়দা যখন এ ব্যাপারে অবগত হলেন, তখন তারা সেখানে উপস্থিত হন। আনসারী সাহাবীরা দাবি করে বসলেন যে, আমির দু'জন হবে। আমাদের থেকে একজন এবং আপনাদের থেকে একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলে উঠলেন, মুসলিমদের আমীর দুই জন হতে পারে না। অতঃপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকটবর্তী হয়ে হাত ধরে চিৎকার করে সবার সামনে তিনটি প্রশ্ন ছুড়ে মারলেন : ১. আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন যে, যখন নবী (সাঃ) তাঁর সাথীকে বললেন- সেই সাথী কে ছিল তোমরা বলতো? সমস্বরে সবাই বলে উঠলতিনি আবু বকর।
২. এরপর হযরত ওমর প্রশ্ন করলেন, পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, যখন তারা দু'জন গুহায় ছিল। সেই দু'জন কারা? সবাই এক বাক্যে বলে উঠল- নবী কারীম (সাঃ) এবং আবু বকর। ৩. অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবার প্রশ্ন করলেন, রাসূল বলেছিলেন, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এর দ্বারা কারা উদ্দেশ্য? উপস্থিত সবাই উত্তরে বললেন, নবী (সাঃ) এবং আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সবাইকে লক্ষ্য করে বললেন যে, আবু বকরের এমন মহৎ কৃতিত্ব ও মর্যাদা থাকা সত্ত্বেও কে তার আগে আমীর হতে চায়? তারা বলল, আমরা এ ধরনের দাবি পেশ করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর দিকে অগ্রসর হলেন এবং বললেন, আপনি হাত সম্প্রসারণ করুন আমি বাইয়াত গ্রহণ করব। এরপর তিনি বাইয়াত গ্রহণ করলেন এবং সকল লোকজনও বাইয়াত গ্রহণ করল। (হাকীম- ৩/৬৭)