hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

তাঁর ঈমানের মাহাত্ম্য

নবী (সাঃ) একদিন সাহাবীগণকে বললেন, তোমাদের মাঝে কেউ কি কোন স্বপ্ন দেখেছ? এক জনৈক ব্যক্তি বলল, আমি দেখেছি যে, আকাশ হতে একটি দাড়িপাল্লাওয়ালা আগমন করল বা অবতীর্ণ হলো তদ্বারা আপনাকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে ওজন করা হলো। আবু বকরের চেয়ে আপনার ওজন বেশি হলো। তারপর আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে ওজন করা হলো।

এতে আবু বকরের ওজন বেশি হলো। তারপর ওমর ও উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে ওজন করা হলো। এতে উমরের ওজন বেশি হলো। তারপর দাড়িপাল্লাটি পুনরায় উঠিয়ে নেয়া হলো। নবী এটাকে সত্যায়ন করলেন। তারপর বললেন, এটা নবুওয়াতের প্রতিনিধিত্ব। অত:পর আল্লাহ যাকে যতটুকু ইচ্ছা রাজত্ব দান করলেন। (তিরমিযী- ২২৮৮, আবু দাউদ-৪৬৩৪)