hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

নবী (সাঃ) এর সাথেই তিনি মক্কায় প্রবেশ করেন।

মক্কা বিজয়ের দিন যখন রাসূল (সাঃ) মক্কায় প্রবেশ করলেন, আর তার পাশে ছিলেন আবু বকর। তিনি নারীদেরকে দেখলেন যে, তারা ঘোড়ার চেহারায় চপেটাঘাত করছে। তখন তিনি আবু বকরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, হে আবু বকর! হাসসান কি বলেছেন? এরপর তিনি নিচের কবিতাটি আবৃত্তি করলেন।

“আমরা আমাদের গোড়াগুলোকে হারিয়ে ফেলেছি। তাইতো তোমরা সেগুলো যুদ্ধের ময়দানে রোগ জীবাণু ছড়ানোর ন্যায় ধুলাবালি করতে দেখতে পাচ্ছ না। বস্তুত সে ঘোড়াগুলো ছিল অনুগত এবং অত্যন্ত সাহসী। ফলে সেগুলো বর্শার আঘাতের মোকাবিলা করার জন্য তাদের কাঁধে ধারালো তরবারি নিয়ে অগ্রসর হতো। কিন্তু আফসোস! সে দ্রুতগামী উৎকৃষ্ট মানের ঘোড়াগুলো এমন হয়ে গেল যে, এখন নারীরা পর্যন্ত এদের চেহারায় উড়না দিয়ে আঘাত করে।” নবী (সাঃ) বললেন, সে অবস্থানে ঘোড়াগুলোকে তোমরা প্রবেশ করাও হাসান যে রকমটি বলেছে। (মুস্তাদরাকে হাকীম, ৩/৭২)