hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাদের নেতা নির্বাচন করলেন

তায়েফের প্রতিনিধিগণ যখন ইসলাম গ্রহণে সম্মত হলো এবং চুক্তি স্বাক্ষরিত হলো তখন রাসূল তাদের একজনকে আমীর নির্বাচন করতে চাইলে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু উসমান বিন আবুল আস এ কে নেতা নির্বাচন করার জন্য ইঙ্গিত দিলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল! তাদের মাঝে এই যুবকের ইসলাম বুঝার ও কুরআন শিক্ষা করার আগ্রহ বেশি।

কারণ আমি দেখেছি যে, তার সাথের লোকেরা যখন ঘুমাতো তখন সে রাসূল (সাঃ) এর নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করত এবং কুরআন শিক্ষা লাভ করত। আর রাসূল কে ঘুমন্ত অবস্থা পেলে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট যেত। আর উসমান বিন আবুল আস বিষয়টি তার সাথী ও আল্লাহর রাসূল থেকেও গোপন করেছিল। তাই তার সাথীগণ আশ্চর্য হলো। (তারীখুল ইসলাম লিয যাহাবী, ৬৭)।