hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

কোন প্রতিহতকারী আছে কি?

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু প্রথম সারীর মুসলমানদের মধ্যে একজন ছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে, তার ছেলে ইসলাম গ্রহণ করতে অনেক দেরী করেন। শেষ পর্যন্ত তিনি হুদায়বিয়ার সময় ইসলাম গ্রহণ করেন। তিনি হলেন, আবদুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু। তিনি একজন শক্তিশালী যুবক ও বীর পুরুষ ছিলেন।

একদিন তিনি মুশরিকদের সাথে বের হলেন এবং চিৎকার করে বলেন, আমার সাথে মুকাবেলা করার কেউ আছে কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার কথা শুনলেন এবং তার কথার জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ তায়ালা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর মনের অবস্থা জেনে নিলেন যেভাবে তিনি নবীদের মধ্যে ইবরাহীম আলাইহিস সালাম-এর মনের অবস্থা জেনে ছিলেন। তিনি তার সন্তানকে জবাই করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শেষে এর বদলা অন্য কিছু আল্লাহ তাকে দান করলেন। (হাকিম- ৩/৪৭৩)