hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৯

তিনি বিধবাদের মাঝে কাপড় বিতরণ করেন

হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু ব্যক্তিগত সম্পদ থেকে উট, ঘোড়া, অস্ত্র ইত্যাদি ক্রয় করে আল্লাহর রাহে জিহাদ করার উদ্দেশ্যে প্রদান করতেন। এক বছর শীতকালে গ্রাম থেকে প্রচুর পরিমাণ কাপড় খরিদ করে মদীনার বিধবাদের মাঝে বিতরণ করেন। আর তিনি খেলাফতে থাকা অবস্থায় নিজস্ব সম্পদ থেকে জন-কল্যাণে, জিহাদে এবং অন্যান্য সকাজে যা ব্যয় করেছেন তা দুই লক্ষে পৌঁছে। (তারীখুদ দা'ওয়াহ ইলাল ইসলাম, পৃঃ ২৫৮)।