hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

নবী (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর প্রতি আস্থাশীল

ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেছেন, রাসূল (সাঃ) বলেন, যে অহংকারবশত তার কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে পরিধান করবে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অর্থাৎ (তাকে পাপমুক্ত করবেন না ) একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, কখনো কখনো অজ্ঞতা আমার কাপড়ের কোণ নিচে চলে যায়। রাসূল (সাঃ) বলেন, তুমি তো অহংকার বসত এরূপ করছ না। (বুখারী, ৩৬৬৫)