১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
আমার মনে আছে হে আল্লাহর রাসূল
রাসূল (সাঃ) একদিন তাঁর সাহাবীগণকে জিজ্ঞেস করলেন আর তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু উপস্থিত ছিলেন। উকাযের বাজারে কাস ইবনে সায়িদের কথাগুলো তোমাদের মধ্যে কার মনে আছে? একথা শুনে সবাই চুপ থাকলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল! ঐ দিন আমি উকাযের বাজারে উপস্থিত ছিলাম। উনার কথা আমার মনে আছে? তিনি বলছিলেন, হে মানবমণ্ডলী! তোমরা শোনো এবং ভালো করে মনে রাখ। আর যখন মনে রাখবে তখন তোমরা উপকৃত হবে। নিশ্চয়ই যে ব্যক্তি আজ বেঁচে আছে সে অবশ্যই মারা যাবে।
আর যে মারা যাবে সে ধ্বংস হবে। আর যা আগমন করার তা আসবেই। নিশ্চয়ই আকাশের মধ্যে রয়েছে সবকিছুর সংবাদ। যমীনে রয়েছে শিক্ষনীয় বিষয়। যমীনটা হচ্ছে প্রশস্ত বিছানা। আকাশটা হচ্ছে উঁচু ছাদ। তারকাগুলো চলমান। নদীগুলো জমাটবাধা নয়। রাত্রি অন্ধকার। আকাশে রয়েছে অনেক কক্ষপথ। এরপর শপথ করে বলেন, নিশ্চয়ই আল্লাহর জন্য রয়েছে একটি দ্বীন। সেটা তোমাদের দ্বীন থেকে তাঁর কাছে অনেক পছন্দনীয়। আমার কী হয়েছে আমি মানুষকে দেখতে পাচ্ছি তারা দূরে চলে যাচ্ছে, কিন্তু ফিরে আসছে না। তাঁরা কি চিরস্থায়ী হয়ে যাওয়াকে পছন্দ করে? আর সত্যিই কি তারা চিরস্থায়ী হবে? অথবা তাদেরকে কি ছেড়ে দেয়া হবে যে, তারা আজীবন ঘুমাবে? (মাওয়াকীফুস সিদ্দীক মা’আন নবী, পৃ: ৮)