hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

তালহা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে মূর্তি পূজার জন্য ডেকেছিলেন

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ইসলাম গ্রহণ করলে মক্কাবাসীদের নিকট এটা অত্যন্ত কষ্টকর হলো। তারা পরামর্শ করল যে, তার একজন দূত পাঠাবে। যে তাকে মূর্তি পূজার আহ্বান জানাবে এবং তারা এজন্য তালহা ইবনে আবদুল্লাহকে নির্বাচন করল। তালহা তাঁর কাছে আসলেন এবং আবু বকর কে ডাক দিয়ে বললেন, আমার দিকে আস। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তুমি আমাকে কি জন্য ডাকছ? তালহা বললেন, তোমাকে লাত ও উযযার ইবাদাত করার জন্য আহ্বান করছি। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, লাত কী জিনিস? তালহা বললেন, আল্লাহর সন্তান।

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তাহলে তার মা কে? তখন তালহা চুপ থাকলেন। একদম ঠোটও নাড়াতে পারলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তালহার সাথীদেরকে বললেন, তোমরা তোমাদের সাথীর উত্তর দাও। কিন্তু তারাও চুপ থাকল কোন উত্তর দিতে পারল না। এমতাবস্থায় তালহা তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তাঁরাও চুপ থাকল। এবার তালহা দ্বিতীয় বার আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে ডাক দিয়ে বললেন, আস। আমি মুসলমান হয়ে যাচ্ছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তালহাকে নিয়ে রাসূল (সাঃ) এর কাছে গেলেন। (উয়ূনুল আখবার, ১৯৯, ২০০)