hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

তুমি তাদেরকে মুক্ত কর

আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু দুর্বল কৃতদাসদেরকে আযাদ করে দিতেন এবং স্বীয় মাল ও প্রচেষ্টার দ্বারা দ্বীনের দাওয়াত দিতেন। এক সময় তিনি নাহদিয়া এবং তার কন্যাকে দেখতে পেলেন। তারা দু'জন ছিলেন প্রথম যুগের মুসলমান। তারা দু'জন তাদের মনিবাকে খামির বহন করে নিয়ে যাচ্ছিলেন। আর সে ছিল (তাদের মনীবা ছিল) বনী আবদুদ দার গোত্রের মহিলা। তিনি বলছিলেন, আল্লাহর কসম! আমি কখনোই তোমাদেরকে আযাদ করব না। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে অমুকের মা! তুমি তোমার কসম ভঙ্গ কর। একথা শুনে সে বলল, তুমি কসম ভঙ্গ কর এবং তাদেরকে মুক্ত কর। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, এর বিনিময় কত? মহিলা বলল, এত এত। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আমি তাদেরকে গ্রহণ করলাম, এখন থেকে তারা আযাদ। (সীরাতে নবুওয়াত লি ইবনে হিশাম- ১৩৯৩)