hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৬

আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু দাদীর মিরাস সম্পর্কে প্রশ্ন করেন

একজন দাদী আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট এসে তার মিরাসের দাবি উত্থাপন করলে তিনি বলেন, আল্লাহর কিতাবে আপনার জন্য মিরাছের কোন অংশ নির্ধারিত নেই। তাছাড়া আমার জানা মতে, রাসূল (সাঃ) ও আপনার জন্য কোন অংশ ধার্য করেননি। অতঃপর তিনি উপস্থিত জনতাকে এ সম্পর্কে প্রশ্ন করলে মুগীরা রাদিয়াল্লাহু তা'আলা আনহু দাড়িয়ে বলেন, আমি দেখতে পেয়েছি যে, রাসূল (সাঃ) তাকে পরিত্যক্ত সম্পত্তির এক-ষষ্ঠাংশ দিয়েছেন।

এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তোমার সাথে আর কেউ ছিল কি? তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এ ব্যাপারে সাক্ষ্য দিলে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সেই দাদীকে তাঁর প্রাপ্য অধিকার প্রদান করেন। (তাযকিরাতুল হুফফায লিয যাহাবী- ১/২০)