hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৬

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যায়েদ ইবনে সাবেত -কে কুরআন সংকলনের দায়িত্ব দেন।

যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমাকে বললেন, “দেখ, তুমি একজন বুদ্ধিমান যুবক, আমরা তোমাকে মিথ্যারোপ করি না (সত্য বলেই বিশ্বাস করি)। কেননা তুমি রাসূলুল্লাহ এর ওহী লেখে থাকতে। সুতরাং এ মহৎ কাজের আঞ্জাম তোমাকেই দিতে হবে। তুমি কুরআন যোগাড় করে নাও এবং তা সংকলিত ও সন্নিবেশিত কর। ---- আল্লাহর কসম! একটি পাহাড় স্থানান্তর করতে যদি আমাকে বাধ্য করা হতো, সেটা আমার নিকট এ কুরআন সংগ্রহের নির্দেশের তুলনায় অতি সহজ ও হালকা বলে মনে হতো। (বুখারী- ৪৯৮৬)