hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবদুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর সাথে পরামর্শ করেন।

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবদুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে ডেকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে আমাকে কিছু বলতো দেখি। তখন তিনি বললেন, তার ব্যাপারে আমার চেয়ে আপনিই ভালো জানেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তারপরও তোমার অভিমত জানতে চাচ্ছি। ফলে আব্দুর রহমান বললেন, এ ব্যাপারে আপনার রায়ই হবে চূড়ান্ত এবং শ্রেয়।