১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৫
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নবী তনয়া ফাতেমাকে বিবাহের প্রস্তাব
আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু মদীনায় আসার পর নবী কারীম (সাঃ) তার মেয়ে ফাতেমা কে আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে বিবাহ দেয়ার কথা দিয়েছিলেন। ব্যাপারটা অন্যান্য সাহাবাগণ জানতেন না। আর মুহাজিরগণ মদীনায় আসার পর মদীনাবাসী আনসারের সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। এমতাবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা কে বিবাহের প্রস্তাব পেশ করলেন। নবী কারীম (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সাথে মার্জিত আচরণ করলেন এবং বললেন, এ বিষয়ে তোমাকে জানানো পর্যন্ত অপেক্ষা কর। আর আবু বকর ব্যাপারটাকে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে জানালেন।
ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু শুনে বললেন, আপনাকে ফেরত দিয়েছেন হে আবু বকর। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ওমর কে বললেন, তুমি নবীকে প্রস্তাব দাও। ওমর তাই করলেন। উত্তরে নবী কারীম (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে যা বলে দিলেন ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহুকেও তাই বললেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে খবর জানালে তিনি বলেন, তোমাকেও ফেরত দিয়েছেন হে উমর। (তাবাকাত লি ইবনে সায়াদ, ১১১)