hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর একক বৈশিষ্ট্য

আবু মূসা ইবনে উকবা বলেন, আমি জানি না যে, এই চার ব্যক্তি ছাড়া আর কেউ রাসূল (সাঃ) কে পেয়েছেন। অথচ তারা একজন আরেক জনের সন্তান। তারা হলেন, আবু কুহাফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু, আবদুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবু আতিক ইবনে আবদুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু। অনুরূপভাবে আবু কুহাফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু জন্য আসমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা আবদুল্লাহ ইবনে যুবায়ের। (রিয়াযুন নাযরাহ, ১/১১৮)