hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

আমরা তাকে সংরক্ষণ করি, তাঁর সন্তানের দেখাশুনা করার জন্য

আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আমি আবু কুহাফাকে সাথে নিয়ে নবী কারীম (সাঃ) এর নিকট গেলাম। তখন নবী (সাঃ) বললেন, তুমি তো বৃদ্ধ লোকটিকেও নিয়ে এসেছ, তাকে রেখে আসনি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আপনার নিকট আসার ক্ষেত্রে তিনিই বেশি হকদার। তিনি বললেন, আমরা তার সংরক্ষণ করি, তার সন্তানদের হেফাযতের জন্য। (বাযযার, ১/১৫৬)