hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আনন্দের কারণে কেঁদে ফেললেন

যখন মুশরিকরা মুসলমানদের উপর চরম নির্যাতন শুরু করল, তখন দ্বীনকে বাঁচানোর জন্য তাদের কেউ কেউ হাবশার দিকে হিজরত করে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু হিজরতের নিয়তে প্রস্তুতি গ্রহণ করলেন। তখন রাসূলুল্লাহ (সাঃ) (আবূ বকরকে) বললেন, দেরী করুন। কেননা আমি নিশ্চিতভাবে আশা করছি যে, আমাকেও হিজরতের অনুমতি দেয়া হবে। তখন আবূ বকর এ রাসূলুল্লাহ -এর সাথী হবার নিয়াতে নিজেকে বিরত রাখলেন। আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা নবী (সাঃ) ও তাঁর পিতার হিজরতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূল (সাঃ) প্রতিদিন সকালে অথবা বিকালে আমাদের বাসায় আসতেন। কিন্তু যখন রাসূল (সাঃ) কে হিজরতের অনুমতি দেয়া হলো তখন তিনি একদিন দুপুরে আমাদের বাসায় আসলেন।

সাধারণত এমন সময় তিনি কখনো আসতেন না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে দেখলেন তখন বললেন, নিশ্চই বড় কোন ঘটনা ঘটেছে তাই রাসূল (সাঃ) এমন সময় এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, যখন তিনি ঘরে প্রবেশ করলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বিছানা থেকে সরে গিয়ে রাসূল (সাঃ) কে বসতে দিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট আমি ও আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রাসূল (সাঃ) বললেন, আমি তোমার নিকট থেকে বেরিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল! এ দুই মহিলাই তো আমার মেয়ে আমার মাতা-পিতা আপনার জন্য উৎসর্গ হোক।

তখন রাসূল (সাঃ) বললেন, আমাকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তাহলে আমরা কি সকালে বের হব? রাসূল (সাঃ) বললেন, হাঁ সকালে বের হব। আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, এদিনের পূর্বে আমি কখনো ভাবিনি যে, আনন্দের ফলে কেউ কান্না করে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে দেখলাম যে, ঐ দিন তিনি খুশিতে কান্না করলেন। অতঃপর বললেন, হে আল্লাহর নবী! নিশ্চয়ই এই দুটি সাওয়ারী আমি হিজরতের জন্য প্রস্তুত করে রেখেছি। এ সময় তারা বনী দায়েল গোত্রের আবদুল্লাহ ইবনে আরিকাত নামের এক ব্যক্তিকে খাদিম হিসেবে সাথে নেন। সে তাদেরকে পথ দেখিয়ে দিত। (সীরাতুন নবুওয়াত লি ইবনে কাসীর- ২/৩২)