hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

নাতীকে নিয়ে মদীনায় ঘুরে বেড়াতেন

আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু মক্কা থাকতেই আবদুল্লাহ ইবনে যুবাইর কে গর্ভে ধারণ করেন। তিনি বলেন, যখন আমার গর্ভের সময় পূর্ণ হলো তখন আমি মদীনায় হিজরত করলাম। আর কুবাতে পৌঁছে আমি সন্তান প্রসব করলাম। সন্তান নিয়ে রাসূল (সাঃ) এর নিকট তার ঘরে রাখলাম। নবী খেজুর আনতে বললেন। তারপর তিনি তা চিবিয়ে তার মুখে দিলেন। শিশুর মুখে প্রথম যে বস্তু প্রবেশ করেছিল তা ছিল রাসূল (সাঃ) এর লালা। তার জন্ম হওয়ায় মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। কারণ বলা হতো যে, ইহুদীরা মুসলমানদের যাদু করেছে তাদের ঘরে কোন সন্তান বা কারো ছেলে সন্তান জন্ম নিবে না। তাই আবদুল্লাহ ইবনে যুবাইর জন্ম নেয়ার পর মুসলমানগণ তাকবীর দিয়ে আনন্দ প্রকাশ করল।

আর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে নিয়ে মদীনার অলি-গলিতে ঘুরে বেড়ালেন যাতে সবাই জানতে পারে প্রচলিত কথা ঠিক নয়। (খিলাফাতু আমীরুল মুমিনীন আবদুল্লাহ ইবনে যুবায়ের লিস সালাবী, পৃঃ ১০২৯)