hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

দুনিয়া ও তার আগমনকে ভয় পেতেন

যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর সাথে ছিলাম। তিনি পানি চাইলেন। তাকে পানি এবং মধু দেয়া হলো। যখন তিনি সেগুলো তার হাতে রাখলেন তখন কান্না করতে লাগলেন। আমরা মনে করলাম হয়তোবা তার কিছু একটা ঘটেছে।

তাই তাকে কিছু জিজ্ঞাসা করলাম না। যখন তিনি কান্না থামালেন তখন তাকে বললাম, হে আল্লাহর রাসূলের খলিফা! আপনার কাঁদার কারণ কী? তিনি বললেন, আমি রাসূল (সাঃ) এর নিকট ছিলাম। হঠাৎ তিনি নিজের কাছ থেকে কোন কিছু ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। তাই আমি বললাম, হে আল্লাহর রাসূল! এমন কি জিনিস যা আপনার কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। অথচ আমি দেখতে পাচ্ছি না। নবী (সাঃ) বলেন, দুনিয়া আমার জন্য দীর্ঘ হচ্ছিল।

তাই সেটাকে তাড়িয়ে দিলাম। আমি বললাম, আমার জন্যও করুন। তিনি বললেন, তুমি আমাকে পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তারপর থেকে আমার নিকট স্পষ্ট হলো এবং ভয় কাজ করতে লাগল যে, রাসূল (সাঃ) এর কাজের প্রতিনিধিত্ব করতে হবে এবং দুনিয়াতে বেশি দিন থাকতে হবে। (বাযযার)