hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৮

আল্লাহর কসম আমি তার সাথী

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, তোমাদের মধ্য থেকে কে সূরা তাওবা তেলাওয়াত করবে? তখন এক ব্যক্তি বলল, আমি পড়ব। যখন তিনি পড়তে পড়তে এ আয়াতে গিয়ে পৌঁছলেন - যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফিরগণ তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দু’জনের দ্বিতীয়জন, যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল; সে তখন তাঁর সঙ্গীকে বলেছিল, বিষন্ন হয়ো না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন।'(সূরা তাওবা - আয়াত-৪০) তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু শুরু করলেন এবং বললেন, আল্লাহর কসম! আমিই নবীর সাথী ছিলাম। (রিয়াযুন নাযরাহ, ১/১১৯)