hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর আত্মমর্যাদাবোধ

বানী হাশেমের একটি দল আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বাড়িতে প্রবেশ করল। (তখন আবু বকর বাড়িতে ছিলেন না) তখন বাড়িতে তার স্ত্রী আসমা বিনতে উমাইয়া ছিলেন। তিনি এটা অপছন্দ করলেন এবং ব্যাপারটি রাসূল (সাঃ) কে জানালেন। রাসূল (সাঃ) বললেন, তুমি যেসব ধারণা করছ তা হতে আল্লাহ তাকে মুক্ত রেখেছেন। পরে রাসূলৰ মিম্বরে দাঁড়িয়ে বললেন, আজকের এ দিন হতে কোন ব্যক্তি অপর কারো ঘরে তার অনুপস্থিতে প্রবেশ করতে পারবে না। তবে তার সাথে একজন বা দুইজন লোক থাকলে প্রবেশ করতে পারবে। (আর রিয়াদুন নাযরাহ লিত তাবারী, পৃঃ ২৩৭)