hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৫

তিনি কুরআন সংকলন করেন।

যায়েদ ইবনে সাবেত বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, বহুসংখ্যক কুরআনের হাফিয ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছে; আর আমার ভয় হচ্ছে, কুরআনের বহুলাংশ নষ্ট হয়ে যায় কি না। এ জন্য আমি মনে করছি, আপনি কুরআন সংকলন করার জন্য নির্দেশ প্রদান করবেন।

আমি উমরকে বললাম, আমি কেমন করে এমন কাজ করি যা রাসূলুল্লাহ করেননি! ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তখন বললেন, আল্লাহর কসম! এটা তো সর্বোত্তম কাজ! অতঃপর ‘ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এ ব্যাপারে আমাকে বার বার বলতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহ এ বিষয়ে আমার অন্তর খুলে দিলেন, যে বিষয়ে আল্লাহ উমারের অন্তর খুলে দিয়েছেন এবং এ বিষয়ে ‘ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যা (কল্যাণ) দেখতে পেয়েছেন আমিও তা-ই দেখতে পেলাম। (আবু বকর সিদ্দীক লিস সালাবী, পৃঃ ৩৪৩)