hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর পুত্র সন্তান

আবদুর রহমান বিন আবু বকর। তিনি ছিলেন আবু বকরের সবচেয়ে বড় সন্তান। হুদায়বিয়ার সময় তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি নবী (সাঃ) এর সাথী হন। তাঁর বীরত্ব অনেক প্রসিদ্ধ লাভ করেছিল। আবদুর রহমান অনেক বীর পুরুষ এবং অত্যন্ত তিরন্দাজ ছিলেন। ইয়ামামার যুদ্ধের দিন তিনি ইয়ামামার বাদশাহকে হত্যা করেছিলেন, যে মুসায়লাতুল কাযযাবের বাহিনীর প্রধান ছিল। আবদুল্লাহ ইবনে আবু বকর। তিনি অনেক পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন।

নবীর হিজরতের ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে। দিনের বেলায় তিনি মক্কার কাফেরদের সংবাদ সংগ্রহ করতেন এবং যেগুলো গারে হেরায় নবী (সাঃ) ও আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর কাছে পৌছিয়ে দিতেন। যখন সকাল হতো তখন তিনি তাদের কাছ হতে চলে আসতেন। তায়েফের দিন তিনি তীরের আঘাত প্রাপ্ত হন। পরে তার পিতার খিলাফতের সময় তিনি ইন্তেকাল করেন। (সীরাত ওয়া মানাকিবে আবু বকর সিদ্দীক, পৃঃ ২০, ২১)