hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

শপথ ভঙ্গের মধ্যে যা পাপ রয়েছে।

আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, শপথের কাফফারা বিধান অবতীর্ণ হওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কখনো শপথ ভঙ্গ করতেন না। অতএব বুঝা যায় এর অনেক পাপ রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, কোন বিষয়ে শপথ করার পর যদি দেখি যে, শপথ ভঙ্গ করলেই কল্যাণ বেশি বা শপথ করা পাপের কাজ তাহলে কাফফারা দিয়ে শপথ ভঙ্গ করে ফেলি এবং যাতে বেশি কল্যাণ সেটাই করি। (মাওসুওয়াতু ফিকহী আবি বকর, পৃঃ ২৪)