hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

কারো কাছে কিছু চাওয়া থেকে বিরত থাকতেন

আবু মুলাইকা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর হাত থেকে কোন সময় উট হাঁকানো বেত পড়ে যেত। তখন তিনি নিজেই উটের উপর থেকে নেমে তা উঠাতেন। লোকজন বলত, আপনি আমাদেরকে বললে আমরা তো তা উঠিয়ে দিতে পারতাম। তখন তিনি বলতেন, নবী কারীম (সাঃ) আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি যেন কারো কাছে কোন কিছু প্রার্থনা না করি। (আহমদ)