hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০০

নিজের অন্তত দশটি দোষ খুঁজে বের করি

দোষে-গুণে মিলেই মানুষ। সম্পূর্ণ নির্দোষ বা সম্পূর্ণ গুণহীন মানুষ হতে পারে। তবে আমাদের দোষগুলো সম্পর্কে সজাগ থাকতে হবে যাতে সেই দোষগুলো কাটিয়ে উঠতে পারি। আর সেজন্যই আমার নিজের দোষগুলো খুঁজে বের করা প্রয়োজন। যেমন : আমি কি নিজেকে বড় মনে করি? খুব বেশী তর্ক করি? আমার মাঝে মিথ্যা কথা বলার বা পেঁচিয়ে বলার প্রবণতা আছে? কথা দিয়ে কথা রাখি না? স্ত্রীর/স্বামীর প্রতি, সন্তানদের প্রতি যত্নবান নই? বৃদ্ধ মা বাবার খবর নিই না? ধর্মেকর্মে অমনোযোগী? অতিরিক্ত খরচ করি? অন্যের প্রশংসা সহ্য করতে পারি না? অন্যের গীবত করি? পরচর্চা-পরনিন্দা করে থাকি? হিংসা করি? লোভ সামলাতে পারি না? ইত্যাদি ইত্যাদি। নিজের আমিটাকে খুঁজে বের করতে হবে, সংশোধন হওয়ার চেষ্টা করতে হবে, উত্তম ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।