hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

মানুষকে সৎকাজের আদেশ দেয়া এবং অন্যায় কাজে নিষেধ করা

“ঈমানদার নারী ও পুরুষ পরস্পরের সহযোগী ও পৃষ্ঠপোষক। তাদের সম্মিলিত দায়িত্ব হল সকাজের আদেশ দান ও অসৎ কাজে বাধা দান। তারা সলাত কায়েম করবে এবং আল্লাহ ও রসূলের আনুগত্য করবে। তাদের প্রতি সত্ত্বর আল্লাহ অনুগ্রহ করবেন। আল্লাহ পরাক্রমশালী ও মহাবিজ্ঞ।” (সুরা তাওবা : ৭১)

আমাদের সকলের কর্তব্য হচ্ছে “আমর বিল মা'রূফ ওয়ান্ নাহয়ী আনি মুনকার” অর্থাৎ মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়া এবং অন্যায় কাজ হতে বিরত রাখার চেষ্টা করা। অর্থাৎ হক কথা বা সত্য কথা তা যত কঠিনই হোক না কেন তা বলতে হবে এবং কোন অন্যায় দেখলেই বাধা দিতে হবে। অন্যায় দেখলেই মনের মধ্যে একটা প্রতিক্রিয়া (reaction) হতে হবে। অর্থাৎ no compromise. আমার কোন আত্মীয় অন্যায় করছে, আমাকে একবার হলেও তাকে গিয়ে বলতে হবে যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন।

কোথাও কোন অন্যায় দেখলে সর্বপ্রথমে হাত দিয়ে বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দিতে না পারলে মুখের কথা দিয়ে প্রতিবাদ করে, মুখে বলতে না পারলে মনে মনে ঘৃণা করতে হবে, আর এই শেষ পদক্ষেপটা হচ্ছে ঈমানের সর্বনিম স্তর। (সহীহ মুসলিম)

নবী কারীম (ﷺ) বলেছেন : আমি আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অন্যায় ও পাপ কাজ হতে লোকদেরকে বিরত রাখবে। নতুবা তোমাদের উপর শীঘ্রই আল্লাহর আযাব নাযিল হবে। অতঃপর তোমরা তো হতে নিস্কৃতি পাওয়ার জন্যে] জিকির">দু’আ করতে থাকবে কিন্তু তোমাদের দু’আ কবুল হবে না। (জামে আত তিরমিযী)