hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

পুরুষ ও মহিলাদের অবাধ মেলামেশা নিষেধ

মাহরম অর্থ যার সাথে বিয়ে হারাম। গায়ের মাহরম অর্থ যার সাথে বিয়ে জায়িয।

আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, “তোমরা (গায়ের মাহরম পরনারী) মহিলাদের নিকট গমন করা থেকে দূরে থাক।” (সহীহ বুখারী)

আমর ইবনুল আস (রাদিআল্লাহু আনহু) বলেন, “নবী (ﷺ) স্বামীদের অনুমতি ব্যতিরেকে মহিলাদেরকে পরপুরুষের সাথে কথা বলতে নিষেধ করেছেন।” (তাবারানী)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে পুরুষ স্বামীর অনুপস্থিতিতে কোন মহিলার শয্যায় বসবে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য একটি বিষধর অজগর সাপ নিযুক্ত করে দেবেন।” (মুসনাদে আহমাদ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “কোন মাহরম সংগী ছাড়া কোন মহিলা সফর করবে না এবং কোন মাহরমকে সংগে না নিয়ে কোন পুরুষ কোন মহিলার কাছে যাবে না।” (সহীহ বুখারী)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী সেই ব্যক্তি কখনো একাকীত্বে কোন মহিলার নিকট বসবে না যদি সেই মহিলার কোন মাহরম পুরুষ উপস্থিত না থাকে। কেন না তা করা হলে তৃতীয় পুরুষ হিসেবে উপস্থিত থাকে শয়তান।” (আহমাদ)